কোরোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুত শিলিগুড়ি - The News Lion

কোরোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুত শিলিগুড়ি

 


দি নিউজ লায়নঃ   পুজোর পর কোরোনার তৃতীয় ঢেউ আসার কথা বার বার বলছেন বিশেষজ্ঞরা। বেশেষজ্ঞদের সতর্কবার্তা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর আগেই কোরোনার তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য পুরোপুরি তৈরী থাকছে শিলিগুড়ি পুরসভা ও স্বাস্থ্য দফতর। মাননীয়া মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে শিলিগুড়ি জেলা হাস্পাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পিএসএ অক্সিজেন প্লান্ট এর পাইপলাইন বসানো সহ বিদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। প্রতি মিনিট ২ হাজার লিটার অক্সিজেন সাপ্লাই ক্ষমতা যুক্ত এই প্লান্টটি বাঙলার ও উত্তরবঙ্গের বৃহত্তম প্লান্টের অন্যতম। এই প্লান্টে একসঙ্গে ৪০০ টি জম্বো সাইজ অক্সিজেন সিলেন্ডারকে রিফিল করার ক্ষমতা রয়েছে। 


এছাড়াও শিলিগুড়ি জেলা হাস্পাতাল ও দার্জিলিং জেলা হস্পাতালে  একটি করে ৫০০ লিটার প্রতি মিনিট অক্সিজেন সাপ্লাই ক্ষমতা যুক্ত স্থায়ী অক্সিজেন প্লান্ট তৈরীর কাজ চলছে। উত্তরবঙ্গ মেডিকল কলেজেও  আর একটি প্লান্ট বসানো হচ্ছে যেখানে লিন্ডে নাম একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় অক্সিজেন সপ্লাই করা হবে। পুরকমিশনার সোনম ওয়াংদি ভূটিয়া, চেয়ারম্যান গৌতম দেব সহ প্রশাসক মন্ডলীর সঙ্গে আজ উত্তরবঙ্গ মেডিকল কলেজের প্রিন্সিপাল ও সুপার, ডেপুটি সিএমওএচ ও দার্জিলিং এর জেলাশাসক শিলিগুড়ির পুরসভায় আয়োজিত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 


সংবাদমাধ্যমকে গৌতম দেব জানান যে স্বাস্থ্য দফতরের সঙ্গে মুলতঃ দুটি বিষয় নিয়ে আজ আলোচনা হয়েছে। প্রথমটি অক্সিজেন ও দ্বিতীয়টি হচ্ছে ভ্যাক্সিনেশন। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়িকে অগ্রাধিকারের ভিত্তিতে টিকাকরণ দ্রুত করার ব্যাবস্থা নেওয়া হয়েছে। কারণ এখানে দেশ বিদেশ থেকে প্রতিদিন প্রচুর লোক আসা যাওয়া করে থাকে। সেকারণে এখানে সংক্রমণের সম্ভাবনাও বেশী। কাজেই দ্রুত গতিতে টিকাকরণের  কাজ করতে হবে। ভ্যাক্সিনের যোগান ও বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে। 


এখনও পর্যন্ত শিলিগুড়িতে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ৩ লক্ষ্য লোকের টিকাকরণ হয়েছে। যদিও ৫৬ হাজার স্থানীয় ও প্রায় ৫০ হাজার বাইরে থেকে আসা মোট এক লক্ষ্য লোকের ফার্স্ট ডোজ টিকাকরণের বাকি রয়েছে। গৌতম দেব জানান বর্তমানে প্রতিদিন ৩ হাজার টিকা দেওয়া হচ্ছে যেটা আগামী দিনে ৫ হাজার করার লক্ষ্য স্থির করা হয়েছে। এরজন্য দরকার হলে ক্লাব কিংবা স্কুল ভবনে টিকাকরণ শিবির করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রীমতি চন্দ্রীমা ভট্টাচার্যের দিশা নির্দেশানুসারে সেপ্টেম্বারের প্রথম সপ্তাহ থেকে পুরসভার ৩২ টি টিকাকরণ কেন্দ্র বাদে শিলিগুড়িতে ২ টি মোবাইল টিকাকরণ ভ্যান শুরু করা হবে। প্রথমটি ৭০ বছর বয়সসীমার উর্ধে নাগরিকদের ঘুরে ঘুরে টিকা দেবে ও দ্বিতীয়টি ঘুরবে বাজার হাট ও ভীড় প্রবণ এলাকাগুলিতে। সেখানে যে কোনো ব্যাক্তি স্বেচ্ছায় এসে টিকা নিয়ে যেতে পারবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.